তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা সংস্থা (আফাদ) জানায়, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল বালিকেসিরের সিন্দির্গি শহরের কাছে এবং এর গভীরতা ছিল প্রায় ৬ কিলোমিটার। ইস্তানবুল, বুরসা, মানসিয়া ও ইজমিরসহ আশপাশের কয়েকটি প্রদেশেও কম্পন অনুভূত হয়।
প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, সিন্দির্গি এলাকায় বেশ কিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হলেও এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা বড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এর আগে গত আগস্টেও একই অঞ্চলে ৬.১ মাত্রার ভূমিকম্প হয়েছিল, যার কেন্দ্রও ছিল সিন্দির্গি শহরেই। তখন থেকে বালিকেসিরে নিয়মিত ছোট ছোট কম্পন অনুভূত হচ্ছিল বলে জানিয়েছে আফাদ।
ভূগর্ভের সক্রিয় ফল্টলাইনের ওপর অবস্থিত হওয়ায় তুরস্কে ভূমিকম্প প্রায় নিয়মিত ঘটনা। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে দেশটির দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলে ৭.৮ মাত্রার বিধ্বংসী ভূমিকম্পে ৫৩ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারান, ধসে পড়ে হাজার হাজার ভবন। একই ঘটনায় সিরিয়ার উত্তরাঞ্চলেও নিহত হন প্রায় ৬ হাজার মানুষ।
সূত্র : এএফপি