বিবিসির প্রতিবেদনে বলা হয়, প্যানোরামা অনুষ্ঠানে ট্রাম্পের দুটি আলাদা বক্তব্য একত্রিত করে এমনভাবে দেখানো হয়েছিল, যাতে মনে হয় তিনি ২০২১ সালের জানুয়ারিতে ক্যাপিটল হিলে দাঙ্গাকে উসকে দিয়েছিলেন। এই সম্পাদনার জন্য বিবিসি ক্ষমা চাওয়ার প্রস্তুতি নিচ্ছিল।
টিম ডেভি এক বিবৃতিতে জানিয়েছেন, “কিছু ভুল হয়েছে, এবং মহাপরিচালক হিসেবে শেষ পর্যন্ত দায়িত্ব আমারই নিতে হবে।”
এদিকে, হোয়াইট হাউস বিবিসিকে ‘বামপন্থি প্রপাগান্ডা মেশিন’ আখ্যা দিয়েছে। প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট অভিযোগ করেছেন, ট্রাম্পের ভাষণ বিকৃতভাবে প্রচার করে দর্শকদের বিভ্রান্তি ছড়িয়েছে।
দ্য টেলিগ্রাফের ফাঁস হওয়া অভ্যন্তরীণ মেমোতে দেখা গেছে, ভিডিওতে ট্রাম্পের দুটি বক্তব্যের মধ্যে ৫৪ মিনিট ব্যবধান থাকলেও তা একত্রিত করে দেখানো হয়েছিল। পদত্যাগের পরও ক্যারোলিন লেভিট সংবাদমাধ্যমটিকে আক্রমণ করেছেন।
টিম ডেভি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট দিয়ে পদত্যাগের খবর শেয়ার করেছেন, যেখানে শিরোনাম ছিল, “ট্রাম্প গোজ টু ওয়ার উইথ ‘ফেক নিউজ’ বিবিসি”, যা টেলিগ্রাফের প্রতিবেদনের স্ক্রিনশটের সঙ্গে যুক্ত ছিল।