বৈঠকে সম্প্রতি যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরাইল ও লেবাননের মধ্যে স্বাক্ষরিত শান্তিচুক্তির বাস্তবায়ন এবং সীমান্ত পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। একই সফরে অ্যাডমিরাল কুপার লেবাননের সেনাপ্রধান রডলফ হাইকালের সঙ্গেও বৈঠক করেন।
লেবাননের সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, ওই বৈঠকে দেশের নিরাপত্তা পরিস্থিতির পাশাপাশি মধ্যপ্রাচ্যের সামগ্রিক পরিস্থিতি নিয়েও মতবিনিময় হয়েছে।
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া চুক্তি অনুযায়ী, হিজবুল্লাহকে নিরস্ত্র করার দায়িত্ব পালন করবে লেবাননের সেনাবাহিনী। তবে এ বিষয়ে এখনো অনড় অবস্থানে রয়েছে ইসরাইল।
ইসরাইলের নেতৃত্ব জানিয়েছে, দক্ষিণ লেবাননে মোতায়েন করা তাদের সেনারা আপাতত সেখানেই অবস্থান করবে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ বলেন, লেবাননের কোনো ভূখণ্ড দখলের পরিকল্পনা তাদের নেই। তবে হিজবুল্লাহ সম্পূর্ণ নিরস্ত্র না হওয়া পর্যন্ত ইসরাইলি বাহিনী তাদের অবস্থান থেকে সরে যাবে না।
ইসরাইল-লেবানন যুদ্ধ অবসানে শান্তিচুক্তি স্বাক্ষরের পরপরই মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধানের লেবানন সফরকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। তার সফরের দিনই ইসরাইলের পক্ষ থেকে দক্ষিণ লেবাননে সেনা অবস্থান অব্যাহত রাখার বার্তা দেওয়া হয়।