রোববার (১৪ জুন) তেহরানে সামাজিক কর্মী ও গণসমাবেশ আয়োজকদের সঙ্গে এক মতবিনিময় সভায় আরাগচি বলেন, সাম্প্রতিক ঘটনাগুলো প্রমাণ করেছে যে আঞ্চলিক দেশগুলোর স্বার্থকে সম্মান জানিয়ে যৌথ উদ্যোগের মাধ্যমেই দীর্ঘমেয়াদি শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব।
তিনি বলেন, আন্তর্জাতিক অঙ্গনে ইরানের অবস্থান শুধু সামরিক সক্ষমতার কারণে নয়; জাতীয় ঐক্য, জনগণের সহনশীলতা এবং সংকটকালে তাদের সক্রিয় অংশগ্রহণও দেশের বড় শক্তি।
সাম্প্রতিক সংঘাতের প্রসঙ্গ তুলে ইরানের পররাষ্ট্রমন্ত্রী দাবি করেন, বিভিন্ন চাপ ও চ্যালেঞ্জ মোকাবিলার মাধ্যমে দেশটি গুরুত্বপূর্ণ কৌশলগত সাফল্য অর্জন করেছে, যার প্রভাব আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে দৃশ্যমান হতে শুরু করেছে।
আরাগচি আরও বলেন, ভবিষ্যতে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলতে হলে অঞ্চলের সব দেশের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। ইরান বরাবরই সহযোগিতাভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক নিরাপত্তা কাঠামোর পক্ষে অবস্থান নিয়ে এসেছে।
সূত্র: তাসনিম নিউজ