রোববার (১২ মার্চ) থেকে মামলার শুনানি আবার নিয়মিতভাবে চলবে বলে জানানো হয়েছে।
ইসরায়েলি আদালতের এক মুখপাত্র জানান, জরুরি অবস্থা তুলে নেওয়ার পর বিচার বিভাগীয় কার্যক্রম স্বাভাবিক হওয়ায় স্থগিত থাকা শুনানিগুলো পুনরায় শুরু করা হবে।
যুদ্ধ পরিস্থিতির কারণে এতদিন বিচার কার্যক্রমে যে স্থবিরতা তৈরি হয়েছিল, জরুরি অবস্থা প্রত্যাহারের মাধ্যমে তার অবসান ঘটেছে।
২০২০ সালে শুরু হওয়া এই মামলায় নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুস গ্রহণ, প্রতারণা ও ক্ষমতার অপব্যবহারের মতো অভিযোগ আনা হয়েছে। রাষ্ট্রীয় দায়িত্ব পালনের চাপ এবং প্রশাসনিক জটিলতার কারণ দেখিয়ে গত কয়েক বছরে একাধিকবার শুনানি পিছিয়েছে।
ইসরায়েলের ইতিহাসে বেনিয়ামিন নেতানিয়াহুই প্রথম ক্ষমতাসীন প্রধানমন্ত্রী, যিনি ফৌজদারি মামলায় অভিযুক্ত হয়েছেন। অভিযোগ প্রমাণিত হলে তার কারাদণ্ড পর্যন্ত হতে পারে।
তবে শুরু থেকেই তিনি সব অভিযোগ অস্বীকার করে আসছেন।
সূত্র: মিডল ইস্ট আই