পূর্ণমন্ত্রীদের মধ্যে দায়িত্ব পেয়েছেন— মির্জা ফখরুল ইসলাম আলমগীর (স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়), আমির খসরু মাহমুদ চৌধুরী (অর্থ), সালাহউদ্দিন আহমদ (স্বরাষ্ট্র), ড. খলিলুর রহমান (পররাষ্ট্র, টেকনোক্র্যাট), মো. আমিন উর রশিদ (কৃষি; মৎস্য ও প্রাণিসম্পদ; খাদ্য), ইকবাল হাসান মাহমুদ (বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ), হাফিজ উদ্দিন আহমেদ (মুক্তিযুদ্ধ বিষয়ক), আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন (মহিলা ও শিশু; সমাজকল্যাণ), আব্দুল আওয়াল মিন্টু (পরিবেশ, বন ও জলবায়ু), কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ (ধর্ম), মিজানুর রহমান মিনু (ভূমি), নিতাই রায় চৌধুরী (সংস্কৃতি), খন্দকার আব্দুল মোকতাদির (বাণিজ্য; শিল্প; বস্ত্র ও পাট), আরিফুল হক চৌধুরী (শ্রম ও কর্মসংস্থান; প্রবাসী কল্যাণ), জহির উদ্দিন স্বপন (তথ্য ও সম্প্রচার), আফরোজা খানম রিতা (বেসামরিক বিমান ও পর্যটন), মো. শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি (পানি সম্পদ), আসাদুল হাবিব বুলু (দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ), মো. আসাদুজ্জামান (আইন, বিচার ও সংসদ বিষয়ক), জাকারিয়া তাহের (গৃহায়ণ ও গণপূর্ত), দীপেন দেওয়ান (পার্বত্য চট্টগ্রাম বিষয়ক), আ ন ম এহসানুল হক মিলন (শিক্ষা; প্রাথমিক ও গণশিক্ষা), ফকির মাহবুব আনাম স্বপন (ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি) এবং শেখ রবিউল আলম (সড়ক পরিবহন ও সেতু; রেলপথ; নৌ পরিবহন)।
প্রতিমন্ত্রীদের মধ্যে রয়েছেন— এম রশিদুল জামান মিল্লাত (বেসামরিক বিমান ও পর্যটন), অনিন্দ্য ইসলাম অমিত (বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ), মো. শরিফুল আলম (বাণিজ্য; শিল্প; বস্ত্র ও পাট), শ্যামা ওবায়েদ (পররাষ্ট্র), সুলতান সালাউদ্দিন টুকু (কৃষি; মৎস্য ও প্রাণিসম্পদ; খাদ্য), ব্যারিস্টার কায়সার কামাল (ভূমি), ফরহাদ হোসেন আজাদ (পানি সম্পদ), আমিনুল হক (যুব ও ক্রীড়া), মীর হেলাল উদ্দীন (পার্বত্য চট্টগ্রাম বিষয়ক), হাবিবুর রশিদ ও মো. রাজিব আহসান (সড়ক, রেল ও নৌ পরিবহন), মো. আব্দুল বারী (জনপ্রশাসন), মীর শাহে আলম (স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়), মো. জুনায়েদ আব্দুর রহিম সাকি (অর্থ ও পরিকল্পনা), ইশরাক হোসেন (মুক্তিযুদ্ধ বিষয়ক), ফারজানা শারমিন (মহিলা ও শিশু; সমাজকল্যাণ), শেখ ফরিদুল ইসলাম (পরিবেশ, বন ও জলবায়ু), মো. নুরুল হক নুর (শ্রম ও কর্মসংস্থান; প্রবাসী কল্যাণ), ইয়াসের খান চৌধুরী (তথ্য ও সম্প্রচার), এম ইকবাল হোসেইন (দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ), এম এ মুহিত (স্বাস্থ্য ও পরিবার কল্যাণ), আহম্মদ সোহেল মঞ্জুর (গৃহায়ণ ও গণপূর্ত), ববি হাজ্জাজ (শিক্ষা; প্রাথমিক ও গণশিক্ষা) এবং আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম (সংস্কৃতি বিষয়ক)।
এর মধ্য দিয়ে নতুন মন্ত্রিসভার প্রশাসনিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো।