বৃহস্পতিবার (১৮ জুন) গভীর রাত থেকে নাবাতিয়ে জেলার একাধিক এলাকায় হামলা শুরু হয়। স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, আবাসিক ভবনসহ বিভিন্ন স্থানে হামলার ঘটনা ঘটে।
এনএনএ জানায়, নাবাতিয়ে, কফর জৌজ, কফর রেমেন ও জেবদিন এলাকায় গোলাবর্ষণের পাশাপাশি কফর তিবনিত ও রাইহান পাহাড় অঞ্চলে বিমান হামলা চালানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, নাবাতিয়ে ও হারুফ এলাকায় অন্তত আটজন নিহত হয়েছেন। এছাড়া আল-শারকিয়া ও দুইরের মধ্যবর্তী একটি বাড়িতে হামলায় চারজন এবং কফর সির এলাকায় পৃথক হামলায় তিনজন প্রাণ হারান।
অন্যদিকে দুইর পৌরসভা ভবনের কাছে একটি মোটরসাইকেল লক্ষ্য করে চালানো ড্রোন হামলায় একজন নিহত ও আরেকজন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, কারণ কয়েকটি এলাকায় উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।