প্রতিবেদনে বলা হয়েছে, প্রণালি অতিক্রমকারী বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে এমন পরিস্থিতি সৃষ্টি হলে মার্কিন বাহিনী দ্রুত পদক্ষেপ নেয়। এ সময় ইরানের দুটি একমুখী আক্রমণাত্মক ড্রোন ধ্বংস করা হয় বলে দাবি করা হয়েছে।
তবে ড্রোনগুলোর সম্ভাব্য লক্ষ্যবস্তু কোন জাহাজ ছিল বা ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনার পরও হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে।
এ ঘটনার কয়েক ঘণ্টা আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে চলমান উত্তেজনা নিরসনে একটি সম্ভাব্য চুক্তির বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, দুই দেশের মধ্যে সমঝোতা চূড়ান্ত হওয়ার পথে রয়েছে এবং সপ্তাহের শেষ নাগাদ এ বিষয়ে অগ্রগতি দেখা যেতে পারে।
ট্রাম্প আরও জানান, সম্ভাব্য চুক্তি স্বাক্ষরের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, বিশেষ দূত স্টিভ উইটকফ এবং উপদেষ্টা জ্যারেড কুশনার থাকতে পারেন।
তথ্যসূত্র: আনাদোলু, এনবিসি নিউজ।