মঙ্গলবার (৩০ জুন) আবুধাবি কর্তৃপক্ষ এ সিদ্ধান্তের ঘোষণা দেয়। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আমিরাত সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাতকে কেন্দ্র করে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ায় গত এপ্রিলের শেষ দিকে এ ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। তবে বর্তমান পরিস্থিতি বিবেচনায় লেবাননের ক্ষেত্রে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে।
তবে লেবাননে যাওয়ার আগে সব আমিরাতি নাগরিককে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্ধারিত ব্যবস্থায় নিবন্ধন সম্পন্ন করতে হবে বলেও জানানো হয়েছে।
উল্লেখ্য, গত ৩০ এপ্রিল সংযুক্ত আরব আমিরাত ইরান, লেবানন ও ইরাকে নাগরিকদের ভ্রমণ সাময়িকভাবে স্থগিত করে। একই সঙ্গে ওই তিন দেশে অবস্থানরত আমিরাতি নাগরিকদের যত দ্রুত সম্ভব দেশে ফিরে আসার আহ্বান জানানো হয়েছিল।
যদিও লেবাননের ক্ষেত্রে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে, ইরান ও ইরাকে ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা এখনো বহাল রয়েছে। এদিকে সাম্প্রতিক সংঘাতের পর প্রথমবারের মতো সোমবার তেহরান ও দুবাইয়ের মধ্যে বাণিজ্যিক বিমান চলাচল পুনরায় শুরু হয়েছে।