শনিবার (৬ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাঘচি দাবি করেন, প্রেসিডেন্ট আউনের বক্তব্যে বর্তমান সংকটের মূল কারণকে পাশ কাটিয়ে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে। তার মতে, লেবাননের জনগণের সামনে বাস্তব পরিস্থিতি আড়াল করার চেষ্টা চলছে।
তিনি আরও বলেন, আউনের বক্তব্য শুনলে এমন ধারণা তৈরি হয় যেন ইরানই লেবাননের একটি অংশ দখল করে রেখেছে, মানুষকে ঘরছাড়া করেছে এবং প্রতিদিন হামলা চালাচ্ছে।
আরাঘচির আরও বলেন, লেবানন যদি ইরানের কাছে শুধুই কোনো রাজনৈতিক দরকষাকষির বিষয় হতো, তাহলে অনেক আগেই একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব হতো।
এর আগে শুক্রবার (৫ জুন) মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট জোসেফ আউন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-কে উদ্দেশ করে বলেন, “এটি তোমাদের দেশ নয়, এটি আমাদের দেশ।” একই সঙ্গে তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরান লেবাননকে চাপ তৈরির মাধ্যম হিসেবে ব্যবহার করছে। পাশাপাশি হিজবুল্লাহকে সংঘাতের পরিবর্তে কূটনৈতিক সমাধানের পথে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।