মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প বলেছেন নেতানিয়াহুকে সামলানো সহজ নয় এবং তিনি প্রায় সব পরিস্থিতিতেই সামরিক পদক্ষেপ বা বোমা ফেলতে চাই।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ট্রাম্প ব্যক্তিগত আলোচনায় নেতানিয়াহুকে কড়া ও আক্রমণাত্মক সিদ্ধান্তের প্রতি বেশি ঝুঁকিপূর্ণ নেতা হিসেবে বর্ণনা করেন। একই সঙ্গে তিনি তাকে দক্ষ নেতা হিসেবে মূল্যায়ন করলেও মাঝে মাঝে অতিরিক্ত আগ্রাসী মনোভাব দেখান বলেও মন্তব্য করেন।
ট্রাম্প প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে বলা হয়, দুই নেতার নিয়মিত ফোনালাপে প্রায়ই মধ্যপ্রাচ্যের বিভিন্ন পরিস্থিতিতে সামরিক পদক্ষেপ নেওয়ার বিষয়টি উঠে আসে। ওই কর্মকর্তা জানান, এসব আলোচনার ধরণ সময়ের সঙ্গে সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পকে কিছুটা ক্লান্ত করে তুলেছে।
প্রতিবেদনে আরও বলা হয়, প্রায় প্রতিটি ফোনালাপে নেতানিয়াহু সম্ভাব্য হামলা, গোয়েন্দা সক্ষমতা এবং সামরিক পদক্ষেপের যৌক্তিকতা তুলে ধরেন।
সূত্র: দ্য ওয়াল স্ট্রিট জার্নাল, মিডল ইস্ট আই