অশোকা রোড থেকে যন্তর মন্তরের দিকে যাওয়ার সময় তাদের আটক করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে নয়াদিল্লি জেলায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারা জারি করে অনুমতি ছাড়া জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, যন্তর মন্তরের কর্মসূচির অনুমতি দেওয়া হয়নি।
এআইএসএ, এসএফআই ও ডিওয়াইএফআইসহ ছাত্র ও যুব সংগঠনগুলো গান্ধী জয়ন্তী উপলক্ষে এ কর্মসূচির ডাক দেয়। ভোটার তালিকা ব্যবস্থাপনা, নির্বাচন কমিশনের কার্যক্রম ও বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে দেশটিতে বিভিন্ন সংগঠনের প্রতিবাদ চলছে।
অতিশী ও সঞ্জয় সিং বিক্ষোভে যোগ দিতে সাধারণ মানুষকে আহ্বান জানান। অতিশীর অভিযোগ, ভোটাধিকার হুমকির মুখে পড়ছে। সঞ্জয় সিং দাবি করেন, এসআইআরের নামে ভোটার তালিকা থেকে ১ কোটি ৩৭ লাখ নাম বাদ দেওয়া হয়েছে। এসব অভিযোগের বিষয়ে নির্বাচন কমিশনের বক্তব্য পাওয়া যায়নি।
একই দিনে মুম্বাইয়ের শিবাজি পার্কে ‘জেল ভরো আন্দোলন’ কর্মসূচির ঘোষণা দেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। পুলিশ জানিয়েছে, ২০১৩ সালের বোম্বে হাইকোর্টের আদেশের কারণে ওই এলাকায় এমন কর্মসূচির অনুমতি দেওয়ার ক্ষমতা তাদের নেই।:::