মঙ্গলবার (১৮ আগস্ট) গাজা সিটির বন্দরের কাছে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের জন্য তৈরি একটি ক্যাম্পে থাকা ক্যাফেটিতে হামলা চালানো হয়। ফিলিস্তিনি সূত্রের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, হামলার পর কয়েকজনের মরদেহ আল-শিফা হাসপাতালে নেওয়া হয়েছে।
গাজায় যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের উদ্যোগে নেওয়া পরিকল্পনা নিয়ে ইসরায়েল ও হামাসের মধ্যে এখনো সমঝোতা হয়নি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হামাস অস্ত্র ত্যাগ না করলে গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হবে না।
অন্যদিকে হামাসের দাবি, গাজা থেকে ইসরায়েলি সেনা পুরোপুরি প্রত্যাহার না হওয়া পর্যন্ত তারা অস্ত্র ছাড়বে না। বর্তমানে গাজার প্রায় ৬০ শতাংশ এলাকা ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, হামলায় হামাসের কয়েকজন কমান্ডারকে লক্ষ্য করা হয়েছিল। তাদের দাবি, ওই কমান্ডাররা ইসরায়েলের বিরুদ্ধে হামলার প্রস্তুতি নিচ্ছিলেন। তবে এ দাবির পক্ষে কোনো প্রমাণ প্রকাশ করেনি ইসরায়েলি বাহিনী।
হামলার পর দেওয়া এক বিবৃতিতে হামাস বলেছে, মধ্যস্থতাকারী ও যুদ্ধবিরতির নিশ্চয়তাদানকারী দেশগুলোর পক্ষ থেকে যুদ্ধবিরতির যে আহ্বান জানানো হয়েছে, ইসরায়েল তা উপেক্ষা করছে।