আতগত সপ্তাহে দোহায় হামাস নেতাদের হত্যার উদ্দেশ্যে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল। এতে বহু হতাহতের ঘটনা ঘটে এবং বিশ্বব্যাপী নিন্দার ঝড় ওঠে।
রোববার (১৪ সেপ্টেম্বর) নিউ জার্সির মোরিসটাউন বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, “আমার বার্তা স্পষ্ট—ইসরায়েলকে খুব, খুব সতর্ক হতে হবে। হামাসের ব্যাপারে পদক্ষেপ নিতেই হবে, তবে কাতার যুক্তরাষ্ট্রের মহান মিত্র।”
আআবঋ
শুক্রবার নিউইয়র্কে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল-থানির সঙ্গে নৈশভোজে বসেছিলেন ট্রাম্প। সেখানে তিনি কাতারের প্রধানমন্ত্রীর প্রশংসা করে তাকে “চমৎকার মানুষ” হিসেবে উল্লেখ করেন।
এদিকে ইসরায়েলি হামলার জবাবে আরব ও মুসলিম দেশগুলো কাতারের পাশে দাঁড়িয়েছে। রোববার দোহায় আয়োজিত আরব-মুসলিম নেতাদের সম্মেলনে ইসরায়েলের ‘বর্বর হামলা’র নিন্দা জানানো হয়। নেতারা ঘোষণা দেন, কাতার তার সার্বভৌমত্ব রক্ষায় যে কোনো আইনগত পদক্ষেপ নিলে তা পূর্ণ সমর্থন পাবে।
পকাতারের প্রধানমন্ত্রী বলেন, “আমাদের এই হামলার বিরুদ্ধে দৃঢ় ও কঠোর পদক্ষেপ নিতে হবে।”