এখন পর্যন্ত এই অঞ্চলে ফ্লাইট বাতিল করেছে এয়ার ফ্রান্স, এয়ার ইন্ডিয়া, আইবেরিয়া এক্সপ্রেস, ইন্ডিগো, জাপান এয়ারলাইনস, লট এয়ারলাইনস, লুফথানসা, নরওয়েজিয়ান এয়ার, টার্কিশ এয়ারলাইনস, ভার্জিন আটলান্টিক, কাতার এয়ারওয়েজ এবং এয়ার আলজেরি।
অনেকে বিমানবন্দরে আটকা পড়েছেন। এয়ারলাইনসগুলো তাদের টিকিটের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা বা বিকল্প ফ্লাইটের প্রস্তাব করছে।
পরিস্থিতি আরও জটিল হয়েছে তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে কয়েক দফা আলোচনা শেষে শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মাধ্যমে। হামলা তেহরানসহ দেশটির পাঁচটি শহরকে লক্ষ্য করেছে।
এর জবাবে ইরান ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালিয়েছে।