বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে এক অনুষ্ঠানে ট্রাম্প দাবি করেন, গত বছরের জুনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ অভিযানের ফলেই গাজায় যুদ্ধবিরতির পরিবেশ তৈরি হয়েছিল। তার ভাষ্য, ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা না হলে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা আনা কঠিন হতো।
তিনি বলেন, সামনে হয়তো আরেক ধাপ এগোতে হতে পারে, আবার সমঝোতাও হতে পারে। আগামী প্রায় ১০ দিনের মধ্যেই বিষয়টি পরিষ্কার হবে।
এর একদিন আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানান, জেনেভায় অনুষ্ঠিত আলোচনায় উভয় পক্ষের মধ্যে ইতিবাচক অগ্রগতি হয়েছে। তবে একই সময়ে উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র তাদের সামরিক উপস্থিতি বাড়িয়েছে। সেখানে দুটি বিমানবাহী রণতরীসহ একাধিক যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে।
ট্রাম্প আরও জানান, তার কূটনৈতিক উপদেষ্টা স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার ইরানের প্রতিনিধিদের সঙ্গে ফলপ্রসূ বৈঠক করেছেন। তার কথায়, একটি অর্থবহ চুক্তি জরুরি; তা না হলে পরিস্থিতি জটিল হতে পারে।
সূত্র: আল জাজিরা।